সুন্দরবন
ধ্বিংসী রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে নির্মাণের প্রতিবাদে
জনউদ্যোগ রোববার বিকাল সাড়ে ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করে।
খুলনার আহুত মানববন্ধনে বক্তারা বলেন “প্রাণ দেব তো, সুন্দরবন ধবংস হতে
দেবনা”।
বক্তারা
আরো বলেন, প্রস্তাবিত তাপবিদ্যুৎ কেন্দ্রের কালো ধোয়া সুন্দরবনের
জীববৈচিত্র্য প্রাণিকূল, বৃক্ষ ধবংস করবে। এমনকি বায়ূদূষণ, পানিদূষণ ও
শব্দদূষণের ফলে ঐ এলাকার জনসাধারণের স্বাস্থ্য ও প্রাণের জন্য হুমকি স্বরূপ
হয়ে দাড়াবে। নেতৃবৃন্দ বলেন, মায়ের মত আগলে রেখে সুন্দরবন অত্র অঞ্চলের
মানুষদের রক্ষা করে থাকে। কিন্তু এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রাকৃতিক
দূর্যোগকালীন সময় সুন্দরবন ভূমিকা পালন করতে পারবে না নেতৃবৃন্দ আরো বলেন,
শতকরা ১৫ভাগ বিনিয়োগ করে ভারত এই বিদ্যুৎ কেন্দ্রের ৫০ ভাগ অর্থাৎ অর্ধেক
মালিক হবে এই অসম চুক্তি জনগণ কোন অবস্থায় মেনে নেবে না।
মানববন্ধনে
জনউদ্যোগের পক্ষ থেকে ২৪-২৮ সেপ্টেম্বর লং-মার্চ কর্মসূচীর সাথে একাত্মতা
ঘোষণা করেন। জনউদ্যোগ, খুলনার আহবায়ক এড.কুদরত-ই-খুদার সভাপতিত্বে বক্তব্য
রাখেন জনউদ্যোগ, খুলনার উপদেষ্টা ,নাগরিক নেতা এড.ফিরোজ আহমেদ।
সংহতি
জানিয়ে বক্তব্য রাখেন ডা: মনোজ দাস, এড.শামীমা সুলতানা শীলু, মফিদুল
ইসলাম, এসএ রশীদ, এইচ এম শাহাদৎ, এসএম সোহরাব হোসেন, মেরিনা যুথি,শেখ
আ:হালিম, মাহাবুবুর রহমান খোকন, মিজানুর রহমান বাবু, সাংবাদিক বিপ্লব
চক্রবর্ত্তী, এড.নিত্যানন্দ ঢালী, আইনুল হক, কবি সৈয়দ আলী হাকিম, আফজাল
হোসেন রাজু, মাহাবুব আলম বাদশা, শরীফুল ইসলাম সেলিম, অনন্ত মজুমদার,
জনউদ্যোগের সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন। সভা পরিচালনা করেন যুবনেতা এড.
বাবুল হাওলাদার।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ