যশোর মনিরামপুর উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়ন
পরিষদের ৬নং ওয়ার্ড শিরালী মদনপুরের মানুষ। এ কারনে সারা দিন থেকে এখনি
গ্রামের আপামর বৃদ্ধ, কিশোর, তরুণ তথা সাধারন জাতীয়তাবাদী চেতনার মানুষ
বেগম জিয়াকে এক নজর দেখার রিহার্র্র্র্র্র্র্সেল দিচ্ছে। স্কুল মোড়ের
বি.এন.পি অফিস টি সারাদিন মানুষের উপস্থিতিতে ভর্তি। ঠিক কোন স্থানে থাকলে
দলীয় নেত্রীকে ভালো ভাবে দেখা যাবে তা নিযেই তাদের যত যল্পনা কল্পনা।
আর দশটা গ্রাম থেকে আলাদা বৈশিষ্ট্য শিরালী মদন পুরের। সিংহ ভাগ মানুষ বি.এন.পি’র প্রতি আস্থাশীল। ইউনিয়ন এবং আঞ্চলিক বি.এন.পি, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলে নেতা-কর্মী-সদস্যদের অনেকেই এই গ্রামের বাসিন্দা। তবে তার থেকে ঢের বড় জাতীয়তাবাদী দল বি.এন.পি’র সমর্থক বলয়। নানা বয়সীরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত। এ কারনে গ্রামে কোন বাজার না থাকলেও স্কুল মোড়ে সকলে মাসিক চাঁদা দিয়ে ভাড়া পরিশোধ করেন। জমির মালিক নিজেও জাতীয়তাবাদী চেতনায় উদ্ধুদ্ধ।
এখন আওয়ামী লীগ সমর্থিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায়। কিন্ত তা নিয়ে কোন চিন্তা নেই শিরালী মদন পুরে। তারা দিব্যি বি.এন.পি’র সকল কর্মসূচিতে অংশ নিচ্ছে। পার্শ্ববর্তী সাড়াপোল বাজারে সকল সরকার বিরোধী কর্মসুচি ও অন্যান্য কর্মসূচিতে এদের অংশ গ্রহন প্রশংসার দাবিদার। তবে সেরা কৃতিত্ব মফিজুর রহমান মফু, কাশিমপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সম্পাদক মুকুল হোসেন ও মনোয়ারের। বড় কোন পদ না থাকলেও তারা সমন্বয়ের ভিত্তিতে দিব্যি এতদ অঞ্চলে বি.এন.পি’ কে সবল রেখেছে। সারা দেশে যখন বি.এন.পি কর্মী মন্দায় ভুগছে সেখানে শিরালী মদনপুরে বি.এন.পি কর্মীর ছড়াছড়ি। যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাড়াপোলের মফিজুর রহমান মফু’র আরেক পরিচয় সে নিহত যুবদল নেতা সিরাজুল ইসলামের আপন ভাই। তার পিতা লিয়াকত মহুরীও জাতীয়তাবাদি চেতনায় বিশ্বাসী ছিলেন। মুকুল শিরালী মদন পুরের সাধারন মানুষের বি.এন.পি নেতা হয়ে আছে। সাথে আছে মনোয়ার। ঘর মালিক আজাহারুল ইসলাম বি.এন.পি পন্থূী। এদের সম্মিলিত চেষ্টায়, সকলের সহযোগিতায় ২০১১ সালে যাত্র শুরু শিরালী মদনপুর বি.এন.পি অফিসটির। কোন দলীয় অনুদান নেই। তারপরেও চলছে ঠিক ঠাক। কয়েকটি চেয়ার টেবিল, একটি টেলিভিশন, ঘড়ি আসবাব পত্র হয়ে থাকলেও অফিস ঘরের সর্বত্র শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নানা চিত্র জাতীয়তাবাদের ভক্তির আলাদা বৈশিষ্ট্য তুলে ধরেছে। এই অফিস কেন্দ্রিক বি.এন.পি এখানে বেজায় শক্ত পোক্ত। যশোর জেলা বি.এন.পি’র সাধারন সম্পাদক এড. সৈয়দ সাবেরুল হক সাবু, মনিরামপুর থানা বি.এন.পি’র সভাপতি পৌর মেয়র এড.শহীদ ইকবাল, মনিরামপুর থানা বি.এন.পি’র সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন এই অফিসে কর্মসূচিতে অংশ নিয়েছেন। কাশিম পুর ইউ.পি বি.এন.পি’র সভাপতি জি.এম. আহাদ আলী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোস্তম আলী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম নিয়মিত যাতায়াত করেন।
এতদ এলাকার সকলের আকাঙ্খা জননেতা, দক্ষিনাঞ্চেলর উন্নয়নের কারিগর, বি.এন.পি’র স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম কে অন্তত: একবার হলেও বরণ করা। ক্ষুদ্র মানুষদের সেই আশা কবে পূরন হবে তা অবশ্য তাদের জানা নেই। ঘরের ছেলেকে কাছ থেকে দেখতে তাদের ব্যকুলতা অবশ্যই লক্ষনীয়।
৬নং ওয়ার্ড বি.এন.পি’র সাংগঠনিক সম্পাদক আবু কালাম। ইউনিয়ন বি.এন.পি’র সদস্য আনিছুর রহমান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন (পিতা- মৃত মোশারেফ তরফদার), জাতীয়তাবাদী ছাত্রদল ৬নং ওয়ার্ড সভাপতি নাসিম রেজা ( পিতা-আ: সামাদ), সাধারন সম্পদক ইসমাইল ( পিতা- মোমিন মোড়ল), প্রচার সম্পাদক আরিফ ( পিতা- আনিছুর রহমান), মোস্তাক (পিতা- মিজানুর মোল্লা), নুরুন্নবী ( পিতা-আলম হোসেন), জাতীয়তাবাদী যুবদলে মহসিন ( পিতা- মোমরেজ গাজী), সবুজ ( পিতা-রফিকুল ইসলাম), মাসুম, মিন্টু দলের প্রতি বেজায় আস্থাশীল।
শিরালী মদন পুরের মালেক মিয়ার পুত্র বিল্লাল হোসেন, বারিক সর্দারের পুত্র জুয়েল, মাহাবুর রহমানের (সাবেক মেম্বর) পুত্র মিকাইল, মৃত আকবর আলীর পুত্র জনি, মুজিবুর রহমানের পুত্র শরিফুল ইসলাম, রফিকুল ইসলামের পুত্র রহমান, ইয়াকুব আলীর পুত্র শরিফুল ইসলাম, আব্দুল মজিদের পুত্র শামিম বি.এন.পি’র রাজনীতিতে তৃনমূলে সম্পৃক্ত। এদের সাথে আছেন মোশারেফ (৫০), মোমিন মোড়ল, আবু কালাম, আলম, শফিয়ার রহমান, শফি মিয়া, নজরুল ইসলাম, ইব্রাহিম মোড়ল, সাবেক মেম্বর মাহাবুর রহমান, মুজিবুর রহমান, হায়দার আলী গাজী, খায়ের, নুর মোহাম্মদ, নুর ইসলাম, জামশেদ, মোমরেজ, জয়নাল মিয়া সকলে শহীদ জিয়ার বি.এন.পি তথা ধানের শীষ প্রতীকের প্রতি অগাধ বিশ্বাসি।
শিরালী মদনপুরের বাসিন্দারা আগামী ২১ সেপ্টেম্বর বি.এন.পি’র চেয়ারপার্সন, শহীদ জিয়ার পত্নী বেগম খালেদা জিয়ার যশোর আগমনের উৎকন্ঠায়। নেত্রী কে নিয়ে তাদের চিন্তার শেষ নেই। এর সাথে আছে বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন ১১ সেপ্টেম্বর। সত্যিই জাতীয়তাবাদের ধারক বি.এন.পি’র জন্য বেজায় সম্ভাবনার তৃনমূল শিরালী মদনপুর।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ