পুরুলিয়া ইউনিয়নে নোয়াগ্রাম মধ্যোপাড়ায় গতকাল
বেলা ২টার দিকে বড় রাস্তা সংলগ্ন ভেড়িটি ভেঙ্গে যায়। পচন্ড বৃষ্টি হওয়ায়
এবং নদীর পানির চাপে ভেড়িটি ভেঙ্গে গ্রাম প্লাবিত হয়। এখানে প্রায় ২ শতর
বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান
মেম্বার সেখানে উপস্থিত হয়। তাৎক্ষনিকভাবে স্থানীয় গ্রামবাশী ভেড়িটি বাঁধ
দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গ্রামবাশীরা স্বইচ্ছায় যার যা আছে তাই নিয়ে
ভেড়িটি বাঁধ দেওয়ার জন্য পরিশ্রম করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার
দের সাথে কথা হয় তারা গ্রামবাশীদের পুণর্বাসনের ব্যাবস্থা করছেন বলে
জানিয়েছেন। ইউপি চেয়ারম্যান বলেন যত দ্রুত সম্ভব ভেড়িটি বাঁধ দেয়ার
ব্যাবস্থা করবেন।আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ