হ্যাকড হয়েছে অভিনেত্রী অমৃতা খানের ফেসবুক আইডি! সম্প্রতি চিত্র
পরিচালক পিএ কাজলের বিরুদ্ধে যৌন হয়রানি চেষ্টার অভিযোগ প্রকাশের পরপরই এই
ঘটনা ঘটলো। এ বিষয়ে অমৃতা পরিবর্তন ডটকমকে বলেন," গতকাল রাত থেকে আমি
আমার ফেসবুক আইডিতে লগ ইন করতে পারছি না। আমার মনে হয় এর পেছনে কেউ
ষড়যন্ত্র করছে। পিএ কাজলের মুখোশ খুলে দেওয়ার পর এমন ঘটলো। আমার মনে হয়
সে এর সাথে জড়িত থাকতে পারে।"
এর আগে অমৃতা খান ছাড়াও আরো একাধিক প্রতিষ্ঠিত চলচ্চিত্র অভিনেত্রী পিএ কাজলের বিরুদ্ধে একই রকম অভিযোগ করেন। যা গত কয়েকদিন চলচ্চিত্র পাড়ায় বেশ আলোচিত হয়।
পিএ কাজলের হয়রানি চেষ্টা সম্পর্কে অমৃতা পরিবর্তন ডটকমকে বলেছিলেন, “আগস্ট-সেপ্টেম্বর মাসে আমার পিএ কাজলের সাথে কথা হয়। এর আগে বাবু নামের একজন মেকআপ আর্টিস্ট আমাকে জানায় যে চোখের দেখা ছবিতে সায়মন সাকিব হিরো থাকবে আর আমি হিরোইন। সেই সুবাদে পিএ কাজল আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিয়োয়েস্ট পাঠায়। আমি কাজ এবং সবার মধ্যে যোগাযোগের জন্য তাকে অ্যাকসেপ্ট করি।”
ফেসবুকে কু-প্রস্তাব দেয়া প্রসঙ্গে অমৃতা বলেন, “প্রথমেই পিএ কাজল আমাকে বলেন, নায়িকা হবা। তারপর আমি বলি যে ভাইয়া আমিতো অলরেডি দুইটা মুভি করছি নায়িকাই বলতে পারেন। এরপর তিনি বলেন, আমি তোমাকে একটা মুভিতে নিবো। কাজ করতে চাও কী না। এসময় আমি বলি যে, জ্বী করতে চাই। তার আগে আমাকে মুভির স্টোরি এবং নামটা একটু বলতে হবে।”
এভাবেই আরো একাধিক অভিনেত্রী ও অভিনয়ে ইচ্ছুক তরুণীকে হয়রানী করার অভিযোগ উঠেছে পিএ কাজলের বিরুদ্ধে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ