‘বিগ বস’ রিয়েলিটি শোতে অংশ নেয়ার সময় পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক প্রথম বিস্তৃত দর্শকের নজরে পড়েন। সেই সময়ই আমিশা প্যাটেলের ভাই অশমিত প্যাটেলের সঙ্গে তার পরিচয় ও অন্তরঙ্গতা হয়েছিল। সম্পর্কটি শেষ পর্যন্ত না টিকলেও তা নিয়ে অনেক আলোচনা হয়। অনেকের মতে রিয়েলিটি শোটির রেটিং বাড়াবার জন্যই তাদের মাঝে এই রোমান্সটি সাজান হয়েছিল।এখন শোনা যাচ্ছে বীণা শেখ উমর ফারুখ জহুর নামে এক নরওয়েজীয় বিলিওনেয়ারের সঙ্গে প্রেম করছেন। অভিনেত্রীটি এই ধনকুবেরের সঙ্গে তার সম্পর্ক গোপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং যতভাবে সম্ভব সাংবাদিকদের ক্যামেরা এড়িয়ে চলছেন। কিন্তু এর পরও যেভাবেই হোক তার এই রোমান্সের কথা ফাঁস হয়ে গেছে।
বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, ‘বিগ বস’ হাউসে প্রবেশ এবং অশমিতের সঙ্গে রোমান্সে জড়াবার আগে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আসিফের সঙ্গে বীণার প্রেম ছিল। দুবারের সম্পর্ক সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচার পাবার পর তিনি এখন তার সর্বশেষ সম্পর্কটিকে গোপন রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, তিনি তার সর্বশেষ প্রেমিকটিকে নিয়ে আজমির শরীফ জিয়ারত করে গিয়েছেন।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ