সোমবার রাত ৯টার দিকে চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামে দুর্বৃত্তরা আতিয়ার রহমানকে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার আতিয়ারের লাশের ময়নাতদন্ত শেষে দুপুরে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, হত্যাকাণ্ডে জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।
এদিকে, নিহত আতিয়ারের ভাইপো ইখলাস অভিযোগ করেছেন, বিএনপি সমর্থক হওয়ায় তার চাচা আতিয়ারকে আওয়ামী লীগের লোকজন হত্যা করেছে।
প্রসঙ্গত, ২০০২ সালের ২৪ জুলাই উপজেলার ঝাউতলা বাজারে প্রকাশ্যে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা আশা চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করে। আতিয়ার ওই মামলায় আসামী ছিলেন, জামিনে মুক্তি পেয়ে এলাকাতেই অবস্থান করছিলেন।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ