প্রাইভেটকার
ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে মাগুরা ডিবি
পুলিশ। আটকরা হলেন- গাড়ির চালক ঝিকোরগাছার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে
বাবু ও তার সঙ্গী যশোর শহরের মুড়লি খা পাড়ার মহিন উদ্দিনের ছেলে নাজিম
উদ্দিন। মাগুরা সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাহেব আলী পাঠান জানান,
সোমবার বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের ভায়নামোড় থেকে একটি প্রাইভেটকার ভর্তি ফেনসিডিল আটক করে।
এ সময়
পুলিশ গাড়ির মধ্যে থাকা তের বস্তা ফেনসিডিল উদ্ধার করে। গাড়িটি যশোরের
বেনাপল থেকে রাজবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় গাড়ির চালক বাবুসহ নাজিম
উদ্দিনকে আটক করে পুলিশ।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ