মিডিয়ার অপকীর্তির গোপন খবর ফাঁস হয়েছে ফেসবুক বার্তায়। এ নিয়ে শুরু
হয়েছে তোলপাড়। পরিচালক পি এ কাজলের ফেসবুক কথপোকথন ফাঁসের সাথে সাথেই এ
নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে মিডিয়া অঙ্গনে।
এর মাধ্যেমেই বেশ কিছু গোপন খবর উঠে আসে সাধারণ মানুষের কাছে। তারকাদের মিডিয়ায় প্রতিষ্ঠার জন্য অনৈতিক পথ বেছে নেওয়ার খবর প্রকাশ হয় এই ফেসবুক বার্তায়। এই কথপোকথন এখন ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে। এ বার্তায় যেসব তারকাদের নাম প্রকাশ হয়েছে তারাও এখন পড়েছেন বিব্রতকর অবস্থায়।
বর্তমান সময়ের আলোচিত পরিচালক পি এ কাজলের ওই ফেসবুক বার্তা কয়েকদিন আগে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফাঁস হয়ে যাওয়া ফেসবুক বার্তাটি ছিল এক উঠতি মডেলের সাথে।
সে বার্তায় দেখা গেছে, কাজল একজন নারী মডেলকে সিনেমার নায়িকা বানানোর কথা বলছেন। এতে তিনি উল্লেখ করেন, মিডিয়ায় প্রতিষ্ঠিত হতে হলে পরিচালকদের সাথে 'বিশেষ' সম্পর্ক গড়ে তুলতে হয়। অনৈতিক কাজ করতে হবে পরিচালক প্রযোজকদের সাথে। বড় বড় তারকারা এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে।
কাজল সেই নারীকে প্রস্তাব দেন, তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুললে তাকেও বড় নায়িকা বানানো হবে। মিডিয়ায় খুব সহজেই তাকে 'স্টাবলিস্ট' করে দিবেন।
তিনি বলেন, নায়িকা পূর্ণিমা, মাহি, সাহারা এভাবেই নায়িকার আসনে এসেছে। এসব কাজের সাথে এফডিসির অনেক পরিচালক-প্রযোজকরাও রয়েছেন। এদের মধ্যে সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক আবদুল আজিজের নামও উল্লেখ করেন।
যে মডেলকে কাজল এসব কথা বলেছেন তিনি নিজেই সে বার্তাটি ফাঁস করে দেন। এ নিয়ে পি এ কাজলের সাথে যোগাযোগের চেষ্টা করে হলে তিনি ফোন বন্ধ করে রাখেন।
সম্প্রতি প্রকাশ হওয়া এ ঘটনা নিয়ে এফডিসি পাড়ায় রীতিমতো আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। কাজলও পরিচালক সমিতির তোপের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে সংগঠন থেকে ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই।
প্রসঙ্গত, মিডিয়ায় অঙ্গনে তারকা বানানোর কথা বলে উঠতি মডেল ও নায়িকাদের নানা অনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। এ ধরনের স্ক্যান্ডাল যেন মিডিয়ার 'ওপেন সিক্রেট'। এ নিয়ে প্রায়ই নানা ধরনের খবর শোনা যায়। এবার পি এ কাজলের এই ফেসবুক বার্তা ফাঁস হওয়ার পরপর এ বিষয়টি আরো বেশি বিশ্বাসযোগ্য হিসেবে উঠে এসেছে সাধারণ মানুষের কাছে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ