আনিছুর রহমান, বেনাপোলের : বেনাপোলেরসাদীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩৬ জন নারী, পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গ্রেপ্তারকৃতদের বাড়ি নড়াইল, চাঁদপুর, জামালপুর, যশোর, বগুড়া, ও নেত্রেকোনা জেলার বিভ্ন্নি এলাকায়। এদের মধ্যে ৪ জন নারী ও ৩২ জন পুরুষ রয়েছে। ২৬ বিজিবি, বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার আঃ মান্নান জানান, সাদিপুর সীমান্ত দিয়ে বেশ কিছু বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সাদিপুর সীমান্তে রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ৩৬ জন বাংলাদেশী নারী পুরুষকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের সাথে থাকা দালাল চক্র পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। 





Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন