বলিউডের আবেদনময়ী অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত গতকাল শুটিং চলাকালীন বাইক
থেকে পড়ে গিয়ে আঘাত পান। মল্লিকার উপস্থাপনায় আমেরিকার জনপ্রিয় শো 'দ্য
ব্যাচেলর'-এর হিন্দি রিমেক 'মেরে খায়ালো কি মাল্লিকা'-এর প্রমো শুটিংয়ের
সময় এই ঘটনা ঘটে। প্রমোর প্রয়োজনেই শাড়ি পড়ে বাইকে বসেন। শুটিং ততক্ষণে
শুরু হয়ে গেছে। শাড়ি পড়া অবস্থায় বাইক চালাচ্ছেন, হঠাত্ এক্সেলেটরটা বেড়ে
যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান মল্লিকা। এখানেই শেষ নয়,
মল্লিকার শাড়ির একাংশ আটকে যায় বাইকের পেছনের চাকায়। তবে সাহসী মল্লিকা
সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ান, এবং আটকে যাওয়ায় শাড়ি খুলে ফেলেন। তবে বিকিনি পড়ে
থাকায় কোনো সমস্যা হয়নি মল্লিকার!
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ