বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কাউন্সিলের ২৩৯তম স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হল। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৯ জন উপাচার্য। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষকমণ্ডলি ও প্রধানগণ।
প্রায় সকল সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ এই সভাতে চূড়ান্ত করা হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরিক্ষার সময়ের ঘোষণা দিয়েছে অনেক আগেই।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেন,"সভায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। গত বছর পরিষদ প্রথম এ ধরনের সভা করেছিল। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তারিখ ঠিক রেখে বাকি বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার তারিখ সমন্বয় করা হয়েছে।"
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই এই তারিখ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দেবে। এখানে তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনেকেই এখনো ভর্তি আরম্ভের তারিখ ও শেষ তারিখ ঘোষণা করেনি।
সম্ভাব্য তারিখ-
ঢাবিতে ক-ইউনিটের পরীক্ষা ২২ নভেম্বর, খ-ইউনিট ৮ নভেম্বর, গ-ইউনিট ১৫ নভেম্বর, ঘ-ইউনিট ১ নভেম্বর ও চ-ইউনিট ২৩ নভেম্বর, বাকৃবিতে ৯ নভেম্বর, শেকৃবিতে ২৯ নভেম্বর।
রাবিতে বিভিন্ন ইউনিটের পরীক্ষা ১০ থেকে ১৪ নভেম্বর, জাবিতে ২ থেকে ৯ নভেম্বর।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৬ থেকে ২১ নভেম্বর।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ৩০ নভেম্বর।
জবিতে ক-ইউনিট ২২ নভেম্বর, খ-ইউনিট ০৮ নভেম্বর, গ-ইউনিট ১৫ নভেম্বর, ঘ-ইউনিট ১ নভেম্বর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ ডিসেম্বর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ৮ নভেম্বর।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ১ ডিসেম্বর।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৫ থেকে ২৭ অক্টোবর।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৬ ডিসেম্বর।
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ৪ ডিসেম্বর।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২ নভেম্বর।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৯ নভেম্বর।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১৬ নভেম্বর।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২৩ নভেম্বর।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ৭ ডিসেম্বর।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২৪ থেকে ২৭ নভেম্বর।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১ থেকে ৪ নভেম্বর।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২৮ থেকে ২৯ নভেম্বর।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ১৪ ও ১৫ নভেম্বর।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৩ ডিসেম্বর।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ১১ অক্টোবর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৯ ও ৩০ নভেম্বর।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ৮ নভেম্বর।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৭ ও ২৮ নভেম্বর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬ থেকে ২৪ নভেম্বরের মধ্যে বিজ্ঞান অনুষদ ছাড়া অন্যান্য অনুষদের পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়।
এ ছাড়া ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ