ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যে সংকট চলছে এ সময় তারেক রহমান থাকলে সংকট নিরসনে বেশি ভূমিকা রাখতে পারতেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘আগামীর বাংলাদেশ ও তৃণমূলের ভাবনা’ শীর্ষক বিভাগীয় পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “সংবিধান পরিবর্তন করুন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।”
'নির্দলীয় সরকার' ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, “এই প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।”
গত ২ সেপ্টেম্বর সচিবালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ ২০১৪ সালের ২৪ জানুয়ারি শেষ হবে। এই মেয়াদ শেষ হওয়ার আগেই ৯০ দিনের মধ্যে যেকোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়ে সংসদ থাকবে, তবে কোনো অধিবেশন বসবে না এবং সরকার কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করবে না।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বর্তমান সরকারের শেষ ৯০ দিনে 'অন্তর্র্বতী সরকারের' অধীনে সংসদ নির্বাচন হওয়ার কথা। ২০১১ সালে উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর সংবিধানে এই সংশোধনী আনা হয়।
তবে প্রধান বিরোধী দল বিএনপি 'নির্দলীয় সরকারের' অধীনে আগামী নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে। 'নির্দলীয় সরকার' ছাড়া নির্বাচনে না যাওয়ার পাশাপাশি নির্বাচন হতে না দেওয়ার কথা বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে।
মির্জা আলমগীর অভিযোগ করেন, ‘বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার নানা কৌশল করছে। কারণ তারা জানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাদের শুধু ভরাডুবিই নয়। জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদ্যস মির্জা আব্বাস, অর্থনীতিবিদ আবু আহমদ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা এতে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ