প্রতারণার অভিযোগে রাজধানীতে জাল ডলারসহ ৩ নাইজেরিয়ান গ্রেপ্তার করেছে ঢাক মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- অ্যাডলাজু স্যামুল, ওকোক্স সিমকো ইমোরিয়েল (২৮) ও ওকাফোর চিকে। এ সময় তাদের কাছ থেকে জাল ডলার তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
বুধবার দুপুরে মহানরগ পুলিশের মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে খিলক্ষেত ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
উপ-কমিশনার জানান, প্রথমে খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেল থেকে অ্যাডলাজু স্যামুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কলাবাগান লেক সার্কাসের ৬৩/৪ নম্বর বাড়ির ডি-১ নম্বর ফ্ল্যাট থেকে দুই নাইজেরিয়ান ওকোক্স সিমকো ইমোরিয়েল ও ওকাফোর চিকেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, "গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করে জাল ডলারের ব্যবসা করে আসছে। তারা বিদেশ থেকে ডলার তৈরির বিশেষ কাগজসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে এসে নিজেরাই ডলার বানিয়ে মানুষের কাছে প্রতারণা আশ্রয়ে কম দামে বিক্রি করে দেয়।"
তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে তিনটি প্লাস্টিকে মোড়ানো আনুমানিক ৪০০ গ্রাম সাদা রংয়ের পাউডার, এক কেজি তরল পদার্থ, ৫০০ গ্রাম ওজনের লালচে রংয়ের তরল পদার্থ। যা ডলার তৈরির কাজে ব্যবহৃত, ৩০০ টি ডলার সাইজের কালো রংয়ের কাগজের বান্ডিল ও একটি পলেস্টার ছাপার ব্যাগ জব্দ করা হয়।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ