কলারোয়ায় এক শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের টেকনিক্যাল এসিস্ট্যান্ট গত ১০ ধরে নিখোঁজ রয়েছে। ঘটনাটি ঘটেছে কলারোয়ার ঐতিজ্যবাহী জিকেএমকে পাইলট হাইস্কুলের এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের টেকনিক্যাল এসিস্ট্যান্ট
শামসের আলী (৩৮) গত ৪ সেপ্টম্বর দুপুর ১টায় স্কুল ছুটির পর তার গ্রামের বাড়ী সাতক্ষীরা সদরের বিনেরপোতা-মাগুরা গ্রামে যায়। পরে তিনি বাড়ীতে না যাওয়ায় তার পরিবারের লোকজন খোজ খবর করে স্কুল সংবাদ দেয়। এসময় তার ব্যাবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
এঘটনায় কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রকিব কলারোয়া থানায় গত বৃহস্পতিবার একটি সাধারণ নং-১৭৬/১৩ ডায়েরী করেছেন।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন