মাগুরায়
দুপক্ষের সংঘর্ষে জামিরুল মোল্লা(৩০) নামের এক যুবক নিহত ও অপর ১০জন আহত
হয়েছে। নিহত যুবক সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের ধলফা বগুরা গ্রামের মৃত:
লুঃফর রহমানের ছেলে । আহতদের মধ্যে হানেফ বিশ্বাস, রফিকুল মোল্লা, খলিল
মোল্লা ও ফরহাদকে
সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে এলাকায় আধিপত্য কে কেন্দ্র করে
দীর্ঘদিন শহিদ মোল্লা ও হানেফ বিশ্বাস গ্রুপের মধ্যে দন্ধ চলে আসছিল। গতকাল
মঙ্গলবার বিকালে ধলফাবগুড়া বাজারে চায়ের স্টলে বসা নিয়ে দুপক্ষের মধ্যে
ধাওয়া প্লাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকালে শহিদ মোল্লার
পক্ষের জামিরুল কে একা পেয়ে হামলা চালায় প্রতিপক্ষ। এর পর পরই উভয় পক্ষের
লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুত্বর আহত অবস্থায় জামিরুলকে হাসপাতালে নিয়ে
আসলে তাকে মৃত ঘোষনা করা হয়।
এ রিপোট
রেখা পর্যন্ত বেলা ১টায় লাশের ময়না তদন্ত চলছিল সদর হাসপাতালে। অপরদিকে ঐ
এলঅকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আবার সংঘর্ষেও আশংকায় অতিরিক্ত পুলিশ
মোতায়েন করা হয়েছে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ