মাগুরা জেলার শালিখা থানার ছান্দড়া গ্রামের একটি মসজিদে পুলিশের তল্লাশিকালে পুলিশের উপর জামায়াত কর্মীদের হামলা ও অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা মামলায় এজাহার ভুক্ত ৮ আসামিকে
পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জানান, ২৯ আগস্ট জামায়াত শিবিরের জঙ্গী কর্মীরা ছান্দড়া মসজিদে রাতে গোপন বৈঠক করার সময় টহল পুলিশ সংবাদ পেয়ে ঐ মসজিদে তল্লাশি করতে গেলে জামায়াত শিবির কর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে মারপিট ও তাদের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে ৭ পুলিশ আহত হয়। এ সময় পুলিশ ৭ রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার পর শালিখা থানায় মামলা হয়।
পুলিশ গত রাতে শালিখা থানার বিভিন্ন গ্রামে তল্লাশি করে জমির আলী(৩৫), হুমায়ন কবীর(৪০), গোলাম মোস্তফা(৪৫), লিটন(২৫), আবু তাহের(৪০), রুহুল আমিন(২৫), হাসান(৪০) ও জজি(২৫) কে গ্রেফতার করে। আদালত তাদের জামিনের প্রার্থনা নামঞ্জুর করে মাগুরা কারাগারে পাঠিয়েছে।
এদিকে মাগুরা জেলা জামায়াত ইসলামির জেলা আমির অধ্যাপক আলমগীর বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের জানান, ঘটনার রাতে পুলিশ ছান্দড়া জামে মসজিদে অতর্কিত হামলা চালিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের উপর মারপিট শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। এ সময় পুলিশের মারপিটে ১০ জন মুসল্লি আহত হয়।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ