
ঝিনাইদহ কাডেট কলেজের সামনের রাস্তায় বৃহস্পতিবার দুপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্যন্যদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদের সবার বাড়ি জেলার হরিণাকুন্ডু উপজেলায় বলে জানা গেছে।
ঝিনাইদহ
সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি
ট্রাক ও কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাসের মধ্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজের
সামনের রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে
মুচড়ে গিয়ে মাইক্রোবাসের ১০ যাত্রী আহত হয়। এদের মধ্যে ২ জনের অবস্থা
আশংকাজনক হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ