ডন জানায়, মঙ্গলবার পাকিস্তানি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “নীতিগতভাবে আমরা বর্দারকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কখন তাকে মুক্তি দেয়া হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে।”
এই ঘটনায় আফগানিস্তানে চলমান সংকট নিরসন এবং শান্তি প্রক্রিয়ার পথ আরো সহজ হবে বলে মন করছে কাবুল। আফগান শান্তি কমিটি বর্দারের মুক্তি বিষয়টিকে স্বাগত জানিয়েছে।
কমিটির সদস্য ইসমাইল কাশেমির জানান, তালেবান কমান্ডারের মুক্তির মাধ্যমে পাকিস্তানে শান্তি স্থাপনের কাজটি আরো সহজ হবে।
তালেবান সেকেন্ড ইন কমান্ড মোল্লা বর্দার চার জনের এক যারা ১৯৯৪ সালে আফগানিস্তানে তালেবান দলটি প্রতিষ্ঠা করেন। বর্দার তালেবান প্রধান মোল্লা ওমরের অত্যন্ত বিশ্বস্ত এবং ঘনিষ্ঠজন। ২০১০ সালে পাকিস্তানের বন্দর নগরী করাচিতে তিনি গ্রেফতার হন।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ