অভিনেত্রী শখ আর অভিনেতা নিলয়ের সঙ্গে প্রেমের সম্পর্কটা মিডিয়ার কম বেশি সবারই জানা ছিলো। এরই মধ্যে দু’জনার সর্ম্পকের ভাঙ্গনও হয়েছে। এবার সেই সম্পর্ক ভাঙ্গনের গল্প মিডিয়ার সামনে বলেছেন নিলয় নিজেই। আর সে গল্প শুনতে হলে দেখতে হবে একুশে টেলিভিশনের সেলিব্রেটি টক শো ‘মিডিয়া গসিপ’।
অনুষ্ঠানটির নির্মাতা জানান মিডিয়া গসিপের এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন নায়িকা সিমলা এবং মডেল ও অভিনেতা নিলয়। বর্তমান চলচ্চিত্রের সংকট সম্ভাবনা এবং নিজেদের বর্তমান কাজ নিয়ে আলোচনা করেছেন অনুষ্ঠানে। আলোচনার ফাঁকে ফাঁকে তারা নিজেদের ব্যক্তিগত বিভিন্ন দিক শেয়ার করেন উপস্থাপকের সঙ্গে। শখের সঙ্গে নিলয়ের সেপারেশন এবং সিমলার জন্য পাত্র খোঁজার বিষয়টিও উঠে এসেছে আলোচনায়।
ইসরাফিল শাহিনের প্রযোজনা ও তানভীর তারেকের উপস্থাপনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি। Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন