শিবির আটকের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদুল্লাহ কলাভবনে সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে পুলিশ ও ছাত্রলীগ।

রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এ মসয় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে দুই শিবিরকর্মী ও একজন সাধারণ শিক্ষার্থী আহত হন। আহত শিবিরকর্মীরা হলেন ইমরান হোসেন (রসায়ন বিভাগ, দ্বিতীয় বর্ষ), আবু সুফিয়ান (পরিসংখ্যান, তৃতীয় বর্ষ) ও ভাষা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফিরোজ মাহমুদ।

আহতদের রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে হঠাৎ দুই রাউন্ড ফাঁকা গুলির আওয়াজ পাওয়া যায়।

এর পরপরই ছাত্রশিবির ছাত্রলীগের টেন্টে গুলি ছুড়েছে এমন অভিযোগে রাবি ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানার নেতৃত্বে ২০-২৫ জন ছাত্রলীগের বহিরাগত নেতাকর্মী পুলিশকে সঙ্গে নিয়ে শিবিরকর্মীদের খুঁজতে থাকে।

তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার, রবীন্দ্র কলাভবন ঘুরে শহীদুল্লাহ কলাভবনের সামনে এসে শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় পুলিশ ও  রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদ তানিম ভবনের ভেতরে থাকা শিক্ষর্থীদের লক্ষ্য করে ২৫-৩০ রাউন্ড গুলি ছোড়ে।

এতে তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। ঘটনার সময় ওই ভবনে ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছিল।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন