আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ হস্তান্তর করার আহ্বান জানিয়েছে দেশটির ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। খবর বিবিসির।
সোমাবর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ এই আহ্বান জানান।
ল্যাভরভ বলেন, “সম্ভাব্য মার্কিন হামলা এড়াতে সিরিয়ার উচিত তাদের রাসায়নিক অস্ত্রের মজুদ ‘আন্তর্জাতিক নিয়ন্ত্রণের’ অধীনে হস্তান্তর করা।”
লেভরভ সিরিয়াকের তার রাসায়নিক অস্ত্র ধ্বংস করে দেয়া উচিত বলেও মনে করেন।
এর আগে রাশিয়ায় সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে বৈঠকের পর ল্যাভরভ জানান, সিরিয়া সংকট নিরসনে ‘রাজনৈতিক আলোচনা’সহ অন্য সব ধরনের শান্তিপূর্ণ পথ খোলা রেখেছে রাশিয়া।
সূত্র: বিবিসি
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন