সাতক্ষীরার তালা উপজেলার মশাডাঙ্গা এলাকায় মঙ্গলবার ভোরে বজ্রপাতে গোপাল মণ্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ওই গ্রামের হুদু মণ্ডলের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে কাপাসডাঙ্গা মৎস্য ঘেরে গোপাল ঘুমিয়ে ছিলেন।
এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই গোপাল মারা যান। মৎস্য ঘেরের একটি ঘরও বজ্রপাতের আগুনে পুড়ে গেছে। সাতক্ষীরার তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন