মোঃ আনিছুর রহমান: যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজনি নামক স্থানে বর্ডার গার্ড বাংলদেশ১০লক্ষ
টাকার ১০০০ কেজি ইলিশ মাছ আটক করেছে। সোমবার বেলা ১১.৩০ ঘটিকার সময় এ মাছ
আটক করে। যশোর ২৬ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মতিউর রহমান
জানান,
যশোর থেকে ভারতে পাচারের উদ্যেশ্য মাছ নিয়ে চোরাচালানিরা শার্শার বাঁগআচড়া
সীমান্ত দিয়ে পচারের উদ্যেশ্য যাওয়ার পথে ঝিকরগাছা রাউজানি থেকে গোপন
সংবাদের ভিত্তিতে বস্তা বোঝাই মাছ গুলি আটক করে। এ সময় চোরাচালানিরা
পালাইয়া যায়। আটককৃত মাছের দাম ১০ লক্ষ টাকা বলে তিনি জানান। মাছ যশোর
কাষ্টমস হাউজে জমা করা হয়েছে বলে তিনি জানান।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ