১৭ বছর পর বাংলাদেশ থেকে সরকারিভাবে আবারো শ্রমিক নিতে যাচ্ছে ইরাক। ফলে শনিবার সকালে প্রবাসী কল্যাণ
ভবনে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ
হোসেন এবং ইরাকের শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রী নাসের আল রুবাঈ। পরে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। ৭৬ সালে সরকারিভাবে বিদেশে লোক পাঠানো শুরু করে বাংলাদেশ। তখন সবার আগে এগিয়ে এসেছিল মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। পরবর্তীতে ১৯৯৬ সালে যুদ্ধসহ নানা কারণে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৭ বছর পর তা আবারো চালু হচ্ছে।
আগামী সেপ্টেম্বরে এক হাজার শ্রমিক পাঠানো হবে। শ্রমিকদের খরচ কমাতে বাংলাদেশ ও ইরাকের মধ্যে সরাসরি বিমান চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলেও সম্মেলনে জানানো হয়।
ইরাক থেকে ৮ সেপ্টেম্বর ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। প্রাথমিকভাবে তারা এক হাজার শ্রমিক নির্বাচন করবেন। পরে ঠিক হবে যে আরো কত শ্রমিক নেয়া হবে ও কত টাকা খরচ পড়বে।
প্রতিনিধি দলটি ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে থাকবেন। এ সময়ের মধ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে সরেজমিন পর্যালোচনা করবেন তারা।


Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন