ইদানিংকালে সমাজে নৈতিক অবক্ষয়ের কারণে নানা অবহেলা, দমন-নিপীরণ, নির্যাতনসহ ধর্ষণের শিকার হচ্ছেন

জুডো শেখার ব্যাপারে যশোর সরকারি মহিলা কলেজের সম্মান চতুর্থ বর্ষের ছাত্রী নাসরিন আক্তার শেফা বলেন,“বর্তমান সমাজ ব্যবস্থায় ঘর কিংবা ঘরের বাইরে মেয়ের জন্য পরিবেশ খুব একটা ভালো নয়। প্রতিনিয়তই মেয়েদের বিপদের মুখোমুখি হতে হয়। আত্মরক্ষার কৌশল জানা না থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই ঝামেলায় জড়িয়ে পরেন। তাই নিজেদের আত্মরক্ষার কৌশল আয়ত্ব করতে কারাতের প্রশিক্ষণ নিচ্ছি।”
নারীরা। সমাজের এসব বখাটেদের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত হচ্ছেন যশোরে মেয়েরা। রীতিমতো জুডো শিখছেন যশোর সরকারি মহিলা কলেজের মেয়েরা।
তিনি আরও জানান,“প্রতিনিয়তই মেয়েরা ইভটিজিং এর শিকার হচ্ছে। মেয়েদের উত্ত্যক্ত করলেও প্রতিবাদ করার সাহস পায় না। কারাত প্রশিক্ষণ নিয়ে আমরা প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে পারবো।”
শুধু নাসরিন আক্তার নয় তারমত আরও ৬০ শিক্ষার্থী কারাতের প্রশিক্ষণ গ্রহণ করছেন।

ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় যশোরের মোহন কারাতে একাডেমি সরকারি মহিলা কলেজের স্নাতক শ্রেণীর ৬০জন ছাত্রীকে মাসব্যাপী প্রশিক্ষণ দিচ্ছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সম্মান প্রথম বর্ষের ছাত্রী সালমা খাতুন বলেন,“সারা বিশ্বের মত বাংলাদেশের প্রেক্ষাপটেও নারীরা নিরাপদ নয়। ঘরের বাইরে মেয়েদেরকে নানা ভাবে নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়। মেয়ে হিসেবে আমিও নিজেকে নিরাপদ মনে করি না। তাই আত্মরক্ষার জন্য কারাত প্রশিক্ষণ গ্রহণ করছি। প্রশিক্ষণ নিতে এসে একটি বিষয় অনুধাবন করতে পেরেছি যে বিপদে পড়লে নিজেকে রক্ষা করতে পারবো। নিজের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। আত্মরক্ষার জন্য মেয়েদের কারাত শেখা জরুরী।”
নামপ্রকাশ না করার শর্তে একাধিক প্রশিক্ষণার্থী তাদের জীবনের বিপদের কথা তুলে ধরেন। তারা জানান, বাইরে বের হলেই এক শ্রেণীর বখাটেরা মেয়েদের শরীর নিয়ে অশ্লীল মন্তব্য করে। এমনকি বয়স্ক পুরুষরাও মেয়েদের নিয়ে কটুক্তি করতে পিছপা হয় না। তাই আত্মরক্ষার কৌশল হিসেবে কারাতে প্রশিক্ষণ গ্রহণ করছি। সমস্যায় পড়লে অন্তত নিজেকে রক্ষা করতে পারবো।
এক প্রশিক্ষণার্থী জানান,“বখাটের অত্যাচারের কারণে প্রাইভেট পড়তে যাওয়া বন্ধ করে দিয়েছি। প্রতিদিন মোড়ে দাঁড়িয়ে কয়েকজন বখাটে উত্ত্যক্ত করত। তাদের ভয়ে প্রাইভেট পড়তে যাওয়া বন্ধ করে দিয়েছে আমার কয়েকজন বান্ধবীও।”
মোহন কারাতে একাডেমির প্রশিক্ষক মাহবুবুর রহমান মোহন জানান,“মেয়েরা সমাজে অবহেলিত। তারা নানাভাবে সমাজে নির্যাতিত হয়। তাই মেয়েদের আত্মরক্ষায় আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কারাতে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।
রিলিফ ইন্টারন্যাশনাল ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় সরকারি মহিলা কলেজের ৬০ জন ছাত্রীকে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।”

Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন