দেশের
সর্বোবৃহৎ স্থল বন্দর থেকে সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকার
রাজস্ব আয় করলেও বন্দরের রাস্তার
আনসার ক্যাম্পের পাশে বন্দরের টার্মিনাল রোডের সংযোগ স্থলে বড় বড়
গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পণ্য বোঝাই ট্রাক ঝুকি নিয়ে টার্মিনাল রোড এবং
রপ্তানী রোডে যাতায়াত করছে।মাঝে মধ্যে এখানে পন্য বোঝাই ট্রাক উল্টে যেয়ে
কয়েকজন চালক মারাত্মক আহত হয়েছে। রাস্তার মাঝ খানে সৃষ্টি হওয়া এসব গর্তে
পণ্য বোঝাই ট্রাক পড়ে যে কোন সময় আরো বড় ধরনের প্রানঘাতি দূর্ঘনা ঘটতে
পারে। শুধু আনসার ক্যাম্পের পাশে নয় টার্মিনাল রোড, বাইপাস রোড, ছোট আঁচড়া
মোড় সহ চেকপোষ্ট এলাকার প্রধান সড়কে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে।
রাস্তার
সংষ্কারের দিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা মন্ত্রী মহোদয়ের কোন নজর
পড়ে না। এরই মধ্য আজ ২৩ আগষ্ট বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রনালয়ের
দায়িত্বে নিয়জিত মন্ত্রী শাজাহান খান এম পি বেনাপোলের চেকপোষ্টে নব নির্মিত
আন্তর্জাতিক বাস টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বন্দর ব্যবহার
কারী সংগঠন ও এলাকা বাসীর দাবী নতুন ভবন উদ্বোধনের সাথে সাথে বন্দরের
এলাকার রাস্তা গুলো যেন নতুন করে মেরামত করা হয়। বিষয়টি সরকারের সংশিষ্ট
কর্তৃপক্ষের নজর দেয়া প্রযোজন।
কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। সম্প্রতি
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের দুই দুই বার বেনাপোল বন্দর পরির্দশন করে
রাস্তা মেরামতের আশ্বাস দিলে ও বন্দরের রাস্তা মেরামতের কোন নিদর্শন দেখা
যায়নি।
:: মোঃ আনিছুর রহমান :: |
0 মন্তব্যসমূহ