যশোরের আড়াইশ শয্যা হাসাপাতালের চিকিৎসা সেবা লোকবলের অভাবে ব্যাহত হচ্ছে। এ হাসপাতালে প্রতিদিন আমাদের সংবাদদাতা জানিয়েছেন, খুলনা বিভাগের সরকারি হাসপাতালগুলোর মধ্যে যশোর আড়াইশ শয্যা হাসপাতাল অন্যতম। শুধু যশোর নয় বরং চিকিৎসার জন্য এ হাসপাতালে আসেন পার্শ্ববর্তী নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ চুয়াডাঙ্গা জেলার রোগীরাও। শুধু বর্হিবিভাগেই প্রতিদিন চিকিৎসা নিতে আসেন কমপক্ষে দেড় হাজার মানুষ।
আড়াইশ শয্যার হাসপাতাল হলেও সব সময় চার থেকে সাড়ে চারশত রোগী ভর্তি থাকেন। তবে নানা অনিয়ম-দুর্নীতি আর অব্যস্থাপনার জন্য দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। আর হাসপাতালে কোনো তথ্যকেন্দ্র না থাকায় দূর-দূরান্ত থেকে আসা রোগীরাও ভোগান্তিতে পড়েন।
এছাড়া হাসপাতালকে ঘিরে বেশ কয়েকটি দালাল চক্রও সক্রিয় রয়েছে। তারা রোগীদের ভুলিয়ে ভালিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা প্রতারণার শিকার হন।
এলাকাবাসীর অভিযোগ, এ চক্রের সঙ্গে হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকরাও জড়িত।
এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে যশোর আবাসিক মেডিকেল অফিসার আলমগীর কবির বলেন, এর জন্য লোকবল সংকট দায়ী।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।
কমপক্ষে দেড় হাজার মানুষ চিকিৎসার জন্য আসলেও সে অনুযায়ী চিকিৎসক নেই। আর দালাল ও কর্তৃপক্ষের অনিয়ম আর দুর্নীতির কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ