চলনে বিলাসিতার জন্য এর আগেও বহুবার শিরোনাম হয়েছেন বলিউডের সাবেক সুন্দরী ও বচ্চন পরিবারের সদস্য
ঐশ্বরিয়া। এবার শশুড়ের পদাঙ্ক অনুসরণ করে বাড়ি কিনেছেন ঐশ্বরিয়া। জুহুতে বচ্চন পরিবারের ৫টি বিলাসবহুল বাড়ি রয়েছে। এবার ঐশ্বরিয়ার নিজের একটি বাড়ি হলো। মুম্বাইয়ের ওরলি এলাকায় চার বেডরুমের বিশাল একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন অ্যাশ। এই বাড়ি কিনতে অ্যাশের খরচ হয়েছে ৫ কোটি রুপি। উল্লেখ্য, সর্বশেষ গত জুন মাসে ৫০ কোটি রুপি ব্যায়ে 'জলসা' বাড়িটি অমিতাভ তার ছেলে অভিষেককে উপহার দেন।