যশোর  চাঁচড়া বাবলাতলা এলাকায় পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রাসেল (৬) ও বাবু (৭) ওই
এলাকার মিন্টু মিয়ার ছেলে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
যশোরের চাঁচড়া ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বায়েজিত জানান, মৃত রাসেল ও বাবু চাঁচড়া বাবলাতলায় হ্যাচারির একটি পুকুরে গোছল করতে যায়। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে হ্যাচারি পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন