শরিফুল ইসলাম যশোর প্রতিনিধি:
যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী পালিত। এ উপলক্ষে দুপুরে যশোরসহ মনিরামপুরে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। পরে একই সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোরে শ্রীকৃষ্ণের জন্মষ্টমীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব ভদ্র, আওয়ামী লীগ নেতা পিযুষ কান্তি ভট্টাচার্য, ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম প্রমুখ। আলোচনা সভা শেষে শহরে বের হয় এক বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নীলগঞ্জ মহাশ্মশানে গিয়ে শেষ হয়।
এদিকে, চৌরাস্তায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন মহাজোটের কেন্দ্রীয় নেতা মোহিত কুমার নাথ, শ্রীভূষণ ঘোষ প্রমুখ।

Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন