বাথটাবে নগ্নদেহে শুয়ে আছে এক তরুণী৷ কামনার তীব্র বাসনার প্রকাশ তাঁর দেহে৷ জার্মানিতে গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত

টেলিভিশন উপস্থাপক শার্লটে রুশ-এর একটি উপন্যাসের ভিত্তিতে তৈরি হয়েছে এই ছবি৷ পাঁচ বছর আগে তিনি লিখেছিলেন ‘ওয়েটল্যান্ডস' নামক যৌনকামনা উদ্রেককারী উপন্যাসটি৷ সে বছর জার্মানিতে এই বইয়ের দুই মিলিয়নের বেশি কপি বিক্রি হয়৷ শুধু জার্মান নয়, আটাশটি ভাষায় এটি অনুবাদও করা হয়েছে ইতোমধ্যে৷

রুশ-এর এই বিতর্কিত বইয়ের কাহিনি অবলম্বনে এবার তৈরি হয়েছে চলচ্চিত্র৷ গত সপ্তাহে জার্মানিতে মুক্তি পাওয়ার পরপরই ‘‘সিনেম্যাক্স চার্ট'' এর তিন নম্বরে উঠে গেছে সেটি৷

পশ্চিমা চলচ্চিত্রে নগ্নতা তেমন কোন ব্যাপার না হলেও ‘ওয়েটল্যান্ডসে' নারীর যৌনজীবন সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে৷ প্রকাশ করা হয়েছে এক ভিন্ন স্বাধীনতার গল্প৷ যদিও বাড়াবাড়ি রকমের এই যৌনতাতে বিরক্ত কেউ কেউ৷ তারা গোটা উপন্যাসটি নিষিদ্ধ করারও পক্ষে৷

খবর ডি ডব্লিউ
এক ছবিতে এরকমই বিভিন্ন দৃশ্য সংযোজন করা হয়েছে৷ ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন অসংখ্য দর্শক৷
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন