ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় সোমবার সোহাগ (২৪) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
সোহাগ পৌরসভার কোরাপাড়া গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, বেলা
সাড়ে ১২ টার দিকে সোহাগ তার নীজ বাড়ি থেকে শহরে আসছিল।
এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন