মৎস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই বলেছেন,“শান্তির ধর্ম ইসলাম কখনও সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। অথচ
জামায়াত-শিবির দেশে ইসলাম প্রতিষ্ঠার নামে ধংসযজ্ঞ চালাচ্ছে। ইসলামের এ শত্রুদের প্রতিহত করতে হবে।”
শুক্রবার ঝিনাইদহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জাতীয় শোক দিবসের আলোচনাসভায় এ কথা বলেন।

জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ারদার।

সভাশেষে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন