ঝিনাইদহের শৈলকুপায় রোববার ফুটবল খেলায় রেফারির পক্ষপাত মুলক আচরণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬ রাউন্ড গুলি বর্ষন করেছে। এলাকাবাসি সুত্রে জানা গেছে, শৈলকূপা সরকারি ডিগ্রী কলেজ মাঠে ভাটই মাধ্যমিক বিদ্যালয় ও কাতলাগাড়ি বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলা শুরু হয়।
বিরতির পর খেলায় রেফারির পক্ষপাত মূলক ভূমিকার অভিযোগ তুলে মাঠ ছেড়ে যায় ভাটই মাধ্যমিক বিদ্যালয়। এ সময় প্রতিপক্ষের হামলায় ভাটই স্কুলের কয়েকজন খেলোয়াড় ও সমর্থক আহত হয়। এ নিয়ে ভাটই বাজারে সড়ক অবরোধ করে স্থানিয় জনতা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের উপরে হামলা ও ভাটই ক্যাম্পের আইসি (এসআই) জাহিদুল ইসলামের মোটর সাইকেল পুড়িয়ে দেয় উশৃঙ্খল জনতা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাইট বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন খবর