ভারতের অরুণাচল প্রদেশে এক বেসরকারি স্কুলের হোস্টেলে অপ্রাপ্তবয়স্ক ১৪ ছাত্রীকে ধর্ষণের দায়ে হোস্টেল প্রধান ও শিক্ষক বিপিন উইসভানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শহরে উত্তেজনা দেখা দিয়েছে। এনডিটিভিখবরে বলা হয়, অভিযুক্ত শিক্ষক গত তিন বছর ধরে নিয়মিত এসব ছাত্রীদের ধর্ষণ করে আসছেন। নির্যাতনের শিকার ছাত্রীদের বয়স ১৩ থেকে চার বছরের মধ্যে।
অরুনাচলের পশ্চিম সিয়াংয়ের লিকাবালি এলাকার এক স্কুলে এ ঘটনাটি ঘটে। ছাত্রীরা স্কুল প্রিন্সিপ্যালের কাছে প্রথমে অভিযোগ করে দোষীর শাস্তি দাবি করে।
কিন্তু প্রিন্সিপ্যাল অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় কয়েক জন ছাত্রী হোস্টেলের দেয়াল টপকে পুলিশের কাছে যায়। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ হোস্টেল প্রধান বিপিন উইসভানকে আটক করে।
এছাড়া স্কুলের প্রিন্সিপ্যাল এবং আরো দুই কর্মচারীকেও গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক ওই স্কুলটিতে চার শতাধিক শিক্ষার্থী পড়াশুনা করে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ