রিয়্যালিটি শোতে বিচারকের আসনে বসার প্রস্তাব দেওয়া হয়েছে এ দুই তারকাকে।
শিগগিরই শুরু হচ্ছে ভারতের নাচ প্রতিযোগিতার জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘নাচ বলিয়ে’। এ আসরে চমক হিসেবে ইন্দোকানাডিয়ান পর্নো তারকা সানিলিওন ও ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে বিশেষ বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ প্রস্তাবে তারা কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
আগেও আলাদাভাবে টিভি রিয়্যালিটি শোতে অংশ নিয়েছেন এ দুই তারকা। ২০১১ সালে ‘বিগ বস ৫’ রিয়্যালিটি শোতে অংশ নিয়েছেন সানি লিওন। আর অন্যদিকে জি বাংলায় ‘দাদাগিরি’ নামে একটি রিয়্যালিটি শো’তে অংশ নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী।
ছোটপর্দার জনপ্রিয় অনুষ্ঠান তারকা যুগলদের অংশগ্রহণে ‘নাচ বালিয়ে’ অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এর ষষ্ঠ আসর।
আরো সংবাদ পড়ুন খবর

0 মন্তব্যসমূহ