বলিউড নায়িকা বিপাশা বসু এখন নতুন প্রেমের জোয়ারে ভাসছেন। নতুন প্রেমিক পেয়ে নাকি আজকাল নিদারুণশোনা যাচ্ছিল, জনের সঙ্গে প্রায় এক দশকের প্রেম ভেঙে যাওয়ায় দীর্ঘ দিন হতাশায় ভুগছিলেন বিপাশা। এছাড়া ক্যারিয়ারটাও তার ভাল যাচ্ছিল না মোটেই! এসব মিলিয়েই তো দিন দিন হতাশা গ্রাস করছিল নায়িকাকে।
তার জীবনটাই নাকি একেবারে মরুভূমিতে পরিণত হয়েছিল এতোদিন। আর এ সব যখন তিনি বলে বেড়াচ্ছিলেন, ঠিক সেই সময়ই বিপসের মরুভূমির মতো জীবনে মরুদ্যান হয়ে হাজির এক নতুন পুরুষ! কে এই নতুন পুরুষ?
ইনি হলেন গিয়ে হরমন বাওয়েজা! 'হোয়াটস ইয়োর রাশি' ছবির হৃত্বিক রোশন-লুক অ্যালাইক ছেলেটি, যিনি কিনা আগে পিগি চপস-এর বয়ফ্রেন্ড ছিলেন।
মাস দু-এক হল ডেট করছেন বিপাশা-হরমন। দু'জনে একসঙ্গে রোম্যান্টিক হলিডেও কাটিয়ে এলেন গোয়াতে। গোয়ার সমুদ্র সৈকতে প্রেম করতে গিয়েই তো প্রথম ধরা পড়ে যান।তা, শুধুই কি গোয়া? লস অ্যাঞ্জেলেসেও হরমন-বিপাশাকে হাত-ধরাধরি করতে দেখে ফেলেছিলেন ভারতীয় ভক্তরা।
লোকে যখন দেখেই ফেলল, তখন আর লুকোচুরি করে লাভটা কি? সে কথা বুঝেই এখন নায়িকা বলে বেড়াচ্ছেন, 'হরমন ইজ আ পার্ট অফ মাই লাইফ'!
পরিতৃপ্তির ছোঁয়া লেগেছে এই বঙ্গ-ললনার চোখে-মুখে!
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ