নড়াইলের পল্লীতে নাসির শেখ (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে জেলার
লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নখখালী গ্রামের একটি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নাসির নড়াইলের লোহাগড়া উপজেলার নখখালী গ্রামের
তাজেদ শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নাসির বৃহস্পতিবার  বিকেলে নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত নৌকাবাইচ দেখে বাড়ি ফিরে যায়। পরে নাসির রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে স্থানীয়রা নখখালী গ্রামের একটি বাগানে তার গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে  পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন