মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামে অঞ্জাতনামা ২৫ বছর বয়স্কা এক
গৃহবধুকে গলা টিপে হত্যাকরে লাশ ফেলে রেখে খুনিরা পালিয়ে গেছে।শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার ৭/৮ জন অপরিচিত শ্রমিক শ্রেনীর লোক এই মহিলাকে নিয়ে সপ্তাহ খানেক আগে আড়পাড়া গ্রামে এসে এক বাড়ী ভাড়া নিয়ে বসবাস শুরু করে।
গতরাতে ঐ ৭/৮ জন লোক, মহিলা কে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ঘরের মধ্যে লাশ ফেলে রেখে শিশু সন্তানকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। আজ সকালে এলাকার লোকজন তার মৃতদেহ ঘরের মেঝেতে দেখতে পেয়ে শালিখা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে শারিখা থানায় হত্যা মামলা রুজু হয়েছে। পুলিশের তদন্ত চলছে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ