নারী পাচার কারীদের খপ্পরে পড়ে সাথি (১৪) ও কাওছারী খাতুন (১২)নামে ২ জন ভারতের ওয়ার্ল্ড বেঙ্গল হিউম্যান হোম থেকে ৩ বছর পরে দেশে ফিরেছে বেনাপোল চেকপোষ্ট দিয়ে। মঙ্গলবার ৩ টার সময় ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবির হাতে হস্তান্তর করেছে।
সাথি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বকদিয়া গ্রামের হবি সিকদারের মেয়েএবং কাওছারী খাতুন কক্সবাজার জেলার পেকুয়া থানার পুর্ব টয়টন গ্রামের নুরুল হকের মেয়ে। চেকপোষ্ট বিজিজি ক্যাম্পের সুবেদার আঃ মান্নান জানান নারী পাচার কারিদের খপ্পরে পড়ে এরা তিন বছর আগে ভারতে নিষিদ্ধপল্লীতে বিক্রি হয়। সেখান থেকে ১ সপ্ত্হ পর ভারতের গোয়েন্দো পুলিশ তাদের উদ্ধার করে ওয়ার্ল্ড বেঙ্গল হিউম্যান হোমএ রাখে।
পরে ভারতের মানবধিকার সংস্থা হিউম্যান রাইটসের সাথে বাংলাদেশের মানবধিকার সংগঠন যশোর রাইটস যোগাযোগ করে বাংলাদেশে নিয়ে আসে। সাথি ও কাওছারী খাতুনকে বেনাপোল পোর্ট থানায় হস্তন্তর করার পর পোর্ট থানা যশোর রাইটসের কাছে হস্তান্তর করেছে।
এ ব্যাপারে যশোর রাইটসের সুপারভাইজার তৌফিক বলেন উভয় কিশোরিদের তাদের অভিভাবকের কাছে তুলে দেওয়া হবে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন