প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ফোন করেছেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার সকালে বান কি মুন প্রধানমন্ত্রীর সঙ্গে আধাঘণ্টা কথা বলেন। এসময় এমডিজি, শিক্ষা ও স্বা্স্থ্য বিষয় নিয়ে বাংলাদেশের যে অগ্রগতি তা নিয়ে প্রধানমন্ত্রীর ব্যাপক প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া কুশল বিনিময় ছাড়াও বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিকসহ সার্বিক বিষয় কথা হয়েছে তাদের সঙ্গে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা ১১টার দিকে জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন। প্রায় আধা ঘণ্টা তাদের মধ্যে কথা হয়। জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর কাছে দেশের পরিস্থিতি জানতে চান। প্রধানমন্ত্রীও সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে। এজন্য যা যা করা দরকার তার সবই নিশ্চিত করা হবে।”
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বান কি মুন। এসময় ১৫ ও ২১ আগস্টের ঘটনায় সমবেদনা জানান বান কি মুন।
সাম্প্রতিক সংবাদ সমূহ
0 মন্তব্যসমূহ