খুলনায় রেবেকা (২০) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর নতুন বাজার তার
বাসা থেকে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, রেবেকার রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে কোন সাড়া পাওয়া না যাওয়ায় দরজা ভেঙ্গে তার
ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। খুলনা সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা।
এ ব্যাপারে দুপুরে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রেবেকা নতুন বাজারের নুরুল ইসলামের মেয়ে।
সাম্প্রতিক সংবাদ সমূহ