নড়াইলে এক কলেজ ছাত্রীকে ইভটিজিং-এর দায়ে দুই বখাটের জেল, জরিমানা করেছে
ভ্রাম্যমান আদালত । বুধবার জানা গেছে,মঙ্গলবার সকাল ১১ টায় ভিক্টোরিয়া কলেজের পাশে রামকৃষ্ণ আশ্রম এলাকায় একজন অনার্স পড়–য়া ছাত্রীকে একা রাস্তায় গতিরোধ করে তাকে উত্যক্ত করে নড়াইল মহিষখোলার ২ জন বখাটে যুবক । তারা ঐ ছাত্রীর কাছে থাকা মোবাইল কেড়ে নেবার চেষ্টা করে এবং ধর্ষনের হুমকী দেয় । মেহেদি নামে এক ছাত্র প্রতিবাদ করতে আসলে তাকেও মারধর এবং তার পকেটে থাকা সাড়ে ৫শ টাকা ছিনিয়ে নেয়। ২১ আগষ্ট গভীর রাতে সদর থানা পুলিশ নড়াইল শহরের মহিষখোলা এলাকা থেকে তাদের আটক করে। বুধবার দুপুরে নড়াইল ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামাল হোসেন এর আদালতে আটক ২ জনকে হাজির করলে বিজ্ঞ বিচারক সাক্ষ্য প্রমান শেষে এ রায় প্রদান করেন
দুপুরে নড়াইলের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামাল হোসেন শহরের মহিষখোলা এলাকার হাবিবুর রহমানের পূত্র সামসুল তাহিদকে ৩ মাসের কারাদণ্ড ও একই এলাকার মাহবুবুর রহমানের পূত্র মুনিম রহমান মেরিনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন।
সাম্প্রতিক সংবাদ সমূহ
0 মন্তব্যসমূহ