পরিচ্ছন্নতা কর্মীদের উপর সন্ত্রাসী হামলার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মাগুরা পৌর এলাকায় ঝাড়ু মঙ্গলবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতী পালন করার পর একই দাবীতে আজ বুধবার ১২টায় শহরে ঝাড়ু মিছিল করে তারা।
সুইপারর কলোনির সদস্য সুবাষ দাস জানান, গত ২৪ আগস্ট মাদক ব্যবসা নিয়ে সুইপার কলোনির সামনে শহরের পারলা ও নিজনান্দুয়ালী এলাকার দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষের সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসীরা তুরান নামে এক পরিচ্ছন্নতা কর্মীকে পিটিয়ে মারাত্মক জখম করে।
আহত তুরান বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় হামলাকারিরা একটি মহলের ইন্ধনে উল্টো সুইপার কলোনির ৫ যুবকের নামে মামলা দয়ের করে। এ মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারিদের গ্রেফতারের দাবীতে তারা এ ঝাড়ু মিছিল ও অনির্দিষ্টকালের কর্মবিরতীর ডাক দিয়েছে।
এদিকে সুইপার ধর্মঘটের কারণে এক দিনেই মাগুরা শহর অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। বিশেষ করে মাগুরা সদর হাসপাতালে ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে।
এছাড়া সারারাত ধরে আন্দোলনরত সুইপাররা বেওয়ারিশ কুকুর মেরে শহরের বিভিন্ন পয়েন্টে ফেলে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, আন্দোলনকারিদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হচ্ছে।
মিছিল করেছে সুইপাররা।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ