সাঈফের ছবিতে কোন চুম্বনের দৃশ্য থাকবেনা বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী কারিনা কাপুর।

কারিনা বলেছেন, তিনি ও সাঈফ আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের ছবিতে কোন চুম্বনের দৃশ্য থাকবেনা।

ঘটনার শুরু কয়েকদিন আগে। এক পরিচালক সাঈফকে তার ছবির স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছিলেন। সাঈফের সঙ্গে বসে তখন কারিনাও এই স্ক্রিপ্ট শুনছিলেন। কিন্তু চুম্বনের দৃশ্য থাকায় আপত্তি তোলেন কারিনা। সাঈফও বেগকে খুশি করতে সাইন করেননি ঐ ছবিতে।

অনুরূপভাবে ঋত্বিকের বিপরীতে একটি ছবির অফার ফিরিয়ে দেন কারিনা শুধুমাত্র চুম্বনের দৃশ্য থাকায়। একেই বলে খাঁটি প্রেম। এমনটাই বলছেন বলিউড বোদ্ধারা।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন