যশোর জেলা সমিতি, ঢাকার ২০১২-২০১৩ সালের বার্ষিক সাধারণ সভা ২৩ আগস্ট ২০১৩ শুক্রবার বিকাল ৫:৩০ টায় বৃহত্তর যশোর ভবন, নীলক্ষেত, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর ডাঃ এম এ রশীদ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও সকল নিহত সমিতির সদস্য/সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সমিতির আইন সচিব জনাব এ্যাড. কামাল উদ্দিন হাফেজ। কবি রেজাউদ্দিন স্টালিন এর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য প্রদান করেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানি প্রফেসর ড. এম শমসের আলী, আহসানিয়া মিশন বাংলাদেশের প্রধান কাজী রফিকুল আলম, বিশিষ্ট পানি বিশেষজ্ঞ জনাব নূর মোহাম্মদ, পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন এর মহাপরিচালক এম, এ মাবুদ, অবসরপ্রাপ্ত আরইবি সদস্য আহসান হাবিব মুকুল প্রমূখ। বক্তাগণ কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সেই নাব্যতা পূর্ন:উদ্ধার বিষয়ে জনমত গঠনে যশোর জেলা সমিতি, ঢাকার উদ্যোগ গ্রহণের জন্য আহবান জানান। পরবর্তীতে ২০১২-২০১৩ অর্থ বছরের বাজেট পাঠ করেন সমিতির কোষাধ্যক্ষ জনাব রোকোনুজ্জামান এফ সি এ, সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন জনাব আর এম দারাইন, মহাসচিবের প্রতিবেদন পাঠ করেন সমিতির মহাসচিব জনাব মোহাম্মদ লুত্ফর রহমান। মহাসচিব তার বক্তব্যে জেলা সমিতি, ঢাকার বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। সর্বশেষে সমিতির সভাপতি সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে ২০১২-২০১৩ সালের বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

দ্বিতীয় অধিবেশন, সমিতির ২০১৩-২০১৬ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. শামসূল হক, তিনি প্রফেসর ডাঃ এম এ রশীদকে সভাপতি, মোহাম্মদ লুত্ফর রহমানকে মহাসচিব এবং রোকোনুজ্জামান এফ সি এ কে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট আগামী মেয়াদের জন্য যশোর জেলা সমিতি, ঢাকার কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।


Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন খবর