আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েছেন র‌্যাম্প মডেল পিয়া। সম্প্রতি আশিকুর রহমানের পরিচালনায় নতুন ছবি

শনিবার রাজধানীর পুরনো ঢাকায় আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির শ্যুটিং শুরু হয়।

এ প্রসঙ্গে পিয়া  বলেন, ‘চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করবো আমি। আমার নায়ক হিসেবে কাজ করবেন ছোটপর্দার তারকা অপূর্ব। কাজটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। তবে আমি বেশ উত্তেজনা অনুভব করছি এরকম একটি চরিত্রে কাজ করতে যাচ্ছি তাই।’

চলচ্চিত্র নিয়ে নিজের সাম্প্রতিক ব্যস্ততা প্রসঙ্গে পিয়া বলেন,  ‘প্রবাসী প্রেম নামে আরেকটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। ছবিটির শ্যুটিং হবে দক্ষিণ আফ্রিকায়।খুব শিগগিরই ছবিটির শ্যুটিং শুরু হবে। এছাড়া ‘দ্য স্টোরি অব সামারা’ নামের আরেকটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। ঈদের পর থেকে এর শ্যুটিং শুরু হবে।’

আসন্ন ঈদে পিয়াকে প্রথমবারের মতো নাচেও দেখতে পাবেন দর্শক। ‘ছন্দে জাগাও প্রাণ’ নামে আরটিভির ঈদের নাচের একটি অনুষ্ঠানে পিয়াকে কোমর দোলাতে দেখা যাবে।

মিডিয়ায় পিয়ার শুরুটা মডেলিং দিয়ে। র‌্যাম্পে হাঁটতেন। র‌্যাম্পের স্টেজে হাঁটতে হাঁটতে পিয়া একদিন পৌঁছে গেলেন আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্বের বড় বড় সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। জিতেও নিয়েছেন আসরের শীর্ষস্থান। ২০০৭ সালে মিস বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সময় অংশ নেন জার্মানির টপ মডেল অব দ্য ওয়ার্লড, সাউথ কোরিয়ার ওয়ার্লড মিস ইউনিভার্সিটি-২০১১, মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশানাল-২০১৩ তে।

পার্থ সরকারের পরিচালনায় ‘টু বি অর নট টু বি’ টেলিছবি দিয়ে অভিনয়ে আসেন পিয়া। এরপর থেকে অভিনয়ে নিয়মিত হন তিনি। চলচ্চিত্রে তার আগমন ঘটে রেদোয়ান রনির ‘চোরাবলি’র মাধ্যমে।
‘গ্যাংস্টার রিটার্ন’ এ অন্ধকার জগতের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়া এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পিয়াকে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন