শরিফুল ইসলাম যশোর প্রতিনিধি:
‘সম্প্রচার নিষেধাজ্ঞার কালো মেঘে ঢাকা দিগন্ত’ এই শ্লোগানকে সামনে রেখে যশোরে পালিত হলো দিগন্ত টেলিভিশনের পঞ্চম বর্ষপূতি ।
 আজ দুপুরে প্রেসক্লাব যশোর চত্বর থেকে বর্ষপূতি উপলক্ষে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণকেন্দ্র দড়াটানা শহীদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে দিগন্ত দর্শক ফোরামের আহবায়ক বিশিষ্ট লেখক বেনজীন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, যশোর সরকারি সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর গোলাম মোস্তফা, দিগন্ত টিভি দর্শক ফোরামের উপদেষ্টা মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক লোকসমাজের নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মহিদুল ইসলাম মন্টু, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী আজম, যশোর টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক সাংবাদিক রাজেক জাহাঙ্গীর, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলাম, দৈনিক নয়া দিগন্ত যশোর অফিস ইনচার্জ শাহাদত হোসেন কাবিলসহ অন্যরা।সমাবেশ পরিচালনা করেন টেলিভিশনটির যশোর ব্যুরো প্রধান তরিকুল ইসলাম তারেকর‌্যালি এবং সমাবেশে কালো পতাকা হাতে দিগন্ত টিভি’র দর্শক ও শুভাকাঙ্খীরা অংশ নেন।

Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন