ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নদীতে ডুবে মাসুদা আকতার (৮) ও গৌতম রায় (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার
সকালে ভাকুরা জগথা ভেলাতৈর (বি.জি.বি) সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন লাছি নদীতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী লাছি নদীতে গোসল করতে যায়। এ সময় মাসুদা পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গৌতম নদীতে ঝাঁপিয়ে পড়লে সেও তলিয়ে যায়। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকরা স্থানীয় লোকজনের সহায়তায় মুমূর্ষু অবস্থায় পানি থেকে তাদের দুইজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।