মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারাক মুক্তি পাচ্ছেন। তার মুক্তির আদেশ দিয়েছে মিশরের একটি আদালত। তবে বিবিসি জানিয়েছে, ঠিক কবে বা কত তারিখে মোবারক মুক্তি পাবেন সেই বিষয়ে কিছু জানায়নি আদালত।
হোসনি মুবারকের বিরুদ্ধে অপর একটি মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১১ সালে যে গণবিক্ষোভ হয়েছিল তাহরির স্কয়ারে তাতে মুবারকের নির্দেশেই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।
২০১২ সালে ৮৫ বছর বয়স্ক এই স্বৈরশাসককে যাবজ্জীবন কারাদন্ড দেন আতদালত।
দুর্নীতির একটি মামলায় তাকে মুক্তির এই আদেশ দেয়া হয়েছে। এর ফলে সাবেক এই স্বৈরশাসকের মুক্তি পেতে কোনো বাধা থাকছে না। বুধবার বিবিসি এই খবর জানায়।
সাম্প্রতিক সংবাদ সমূহ
0 মন্তব্যসমূহ